শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সম্পদে নয়, ভ্রমণেই প্রকৃতসুখ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৫৮২ বার পড়া হয়েছে


সালাহ্উদ্দিন শুভ,কমলগঞ্জ(মৌলবীবাজার):


অনাবলি সুখানুভূতির এক নাম ভ্রমণ। প্রকৃতিকে অবগাহণের নেশা মানুষের চিরন্তন। মানুষের এই পিপাসাকে কেন্দ্র করে কবি তার কবিতায় বলেন, “হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি ।” গবেষণায় দেখা গেছে, যা পাওয়ার জন্য আপনি অনেক শ্রম দেন, আনন্দ লাভ করেন, আপনার মন এবং আত্মার শান্তি হয় সেই পাওয়া আপনার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। দোকানে গেলে টাকার বিনিময়ে চটজলদি পাওয়া জিনিস তার আকর্ষণও হারিয়ে ফেলে দ্রুত। খেয়াল করে দেখুন, ক’দিন পরই আরেকটা জামা কিনতে ইচ্ছে করে আপনার। অনেক অনেক পোশাক থাকার পরও আপনি কিছুই পান না যা পরে পার্টিতে যাবেন। এমনটা শুধু আপনার সাথেই হয়, তা নয়। সবার সাথেই হয়।

তাহলে কোন কাজের সুখ হবে দীর্ঘস্থায়ী ? বিশেষ করে কোন কাজটি একইসাথে দিতে পারে আনন্দ আবার সুখ? গবেষণা বলছে, ভ্রমণই একমাত্র আপনাকে এই অনুভূতির সাথে পরিচিত করতে পারে।
কারণ ভ্রমণের সাথে জড়িয়ে থাকে দীর্ঘদিনের পরিকল্পনা। ধীরে ধীরে টাকা জমিয়ে আপনি ট্যুর প্ল্যান করেন। তারপর জীবনের সকল স্ট্রেসকে পিছনে ফেলে শুধু সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে বেরিয়ে পড়েন। এরপর সেই সময়ের সময়কার সব স্মৃতি নিয়ে ফিরে আসেন। ব্যস্ত জীবনে বেঁচে থাকার জীবনীশক্তি হয়ে থাকে সেই স্মৃতি। যতবার আপনি ক্লান্ত বোধ করেন ততবার আপনার মন ঘুরে আসে সেই সময়ে, দেয় সেই সুখের অনুভূতি।

ভ্রমণের পাশাপাশি আরও কিছু কাজ আপনাকে দীর্ঘমেয়াদি আনন্দ দেবে। যেমন ভিন্ন কিছু শেখা। আপনি যদি সাঁতার শেখেন তাহলে যতবার সাঁতার কাটবেন আপনার মধ্যে একটা ভাল লাগা কাজ করবে। আপনি যদি গান করতে ভালবাসেন এবং চর্চা করেন গানই আপনার মনে খোরাক যোগাবে। আর যদি ভরে তুলতে চান রোমাঞ্চময় স্মৃতির ভান্ডার তাহলে বেরিয়ে পড়ুন ভিন্ন ভিন্ন জায়গা ভ্রমণে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com