বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

পাবনায় বিভিন্ন স্থানে বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীসহ নিহত ৫

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৫০৯ বার পড়া হয়েছে

পাবনার বেড়া ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন স্থানে বজ্রাঘাতে স্কুলছাত্রীসহ ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল মান্নান (৫০),  আব্দুস সালাম (৪৯), আনছের মল্লিক (৪৭), নাছিমা খাতুন (১২) ও শামীম আহম্মেদ (৩২)। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামের কয়েকজন কৃষক চড়ে বাদাম তুলছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- মৃত জিনাত প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান (৫০), মৃত হবি মোল্লার ছেলে আব্দুস সালাম (৪৯) ও মনছের মল্লিকের ছেলে আনছের মল্লিক (৪৭)। একই ঘটনায় আহত একই গ্রামের একই ইউনুস মোল্লার ছেলে এরশাদ মোল্লা (২৬) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে, আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম মঈনুদ্দিন জানান, বেড়া উপজেলার আমিনপুর থানার চর বুড়ামারা গ্রামের ৭ম শ্রেণীর ছাত্রী নাছিমা খাতুন (১২) বাড়ির পাশে চড়ে বাদাম তুলতে গিয়ে বজ্রাঘাতে নিহত হয়। নিহত নাছিমা ওই গ্রামের শমসের প্রামাণিকের মেয়ে। এছাড়া জেলার ভাঙ্গুড়া উপজেলার আঠারোবাড়িয়া বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শামীম আহম্মেদ (৩২) নামে এক কৃষক নিহত হন। নিহত শামীম উপজেলার নৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের হারান সরদারের ছেলে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com