শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে রেলওয়ে স্টেশনে ১০ বখাটে গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৬১০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে প্লাটফর্মে যাত্রীদের হয়রানী করার অভিযোগে ১০ বখাটেকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার সকালে স্টেশনের ১ ও ২ নং প্লাটফর্ম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান, সাব্বির,আলম মিয়া, সোহাগ মিয়া, জাকির হোসেন, সুভাষ, সোহেল মিয়া, মানিক মিয়া, হাছান মিয়া, লিটন খন্দকার। এদের সবার বাড়ি কিশোরগঞ্জ ও মৌলভী বাজার জেলার বিভিন্ন থানাধীন এলাকায়।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছু দিন যাবত প্লাটফর্মে অপেক্ষমান যাত্রীদের কাছে টাকা চেয়ে না পেলে যাত্রীদের বিভিন্ন রকমের হয়রানিসহ সাথে থাকা মহিলা যাত্রীদেরও উত্তক্ত করতো। যাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করার চেষ্টা করেও সম্ভব হয়নি।


আজ সকালে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এরা একটি সঙ্গবদ্ধ চক্র। আটককৃতদের বিরুদ্ধে যাত্রীদের হয়রানী ও আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টির অভিযোগে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com