শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে মাদরাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করেছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৬৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

তাড়াইলে উপজেলার বানাইল আলিম মাদরাসার ইংরেজি শিক্ষক এ কে এম গোলাম সারোয়ার বাবলুকে কুপিয়ে গুরুতর আহত করেছে। শনিবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বানাইল গ্রামের বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথে এ হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে।

এ কে এম গোলাম সারোয়ার বাবলুকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি বানাইল গ্রামের মৃত আব্দুল আজিজ ভূঞার ছেলে।

এ ঘটনায় মাদরাসা শিক্ষক একেএম গোলাম সারোয়ার বাবলুর ছোট ভাই মো. আফজাল হোসেন আজম বাদী হয়ে চারজনের নামোল্লেখ ও অজ্ঞাত ৩ জনকে আসামি করে তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার(১৫ জুন) সকাল ৯টার দিকে বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথে মাদরাসা শিক্ষক বাবলুর উপর হামলা চালায় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com