বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

টাঙ্গাই‌লে ধর্ষণের শিকার শিশু আছিয়া আর নেই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৪৯৯ বার পড়া হয়েছে

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ধর্ষ‌ণের এক বছর পর চি‌কিৎসাধীন অবস্থায় ধুঁকে ধুঁকে মারা গে‌ল আ‌ছিয়া (৮) না‌মের আট বছরের এক শিশু। আজ সোমবার  ভোররা‌তে শিশুটি ঢাকায় এক আত্মীয়ের বাসায় পেটে যন্ত্রনা অনুভব করে এবং পরে তার মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, গত বছ‌রের ৯জুন শিশু‌টি‌কে ধর্ষণ ক‌রে উপ‌জেলার মালতী গ্রা‌মের তা‌য়েজ আলীর বখা‌টে ছে‌লে মাহবুব (১৮)। পরিবার সূত্রে জানা যায়, গত বছর ৯জুন ধর্ষক মাহবুব বি‌ভিন্ন প্র‌লোভন দে‌খি‌য়ে আ‌ছিয়া‌কে ডে‌কে তা‌দের বা‌ড়ি‌তে নি‌য়ে যায়। প‌রে এক‌টি ঘ‌রে নি‌য়ে তা‌কে ধর্ষণ ক‌রে। এতে রক্তক্ষরণ হয়ে গুরুত্বর অসুস্থ্য হ‌লে টাঙ্গাইল সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে ধর্ষ‌ণের ঘটনা ধামাচাপা দি‌তে স্থানীয় প্রভাবশালীরা চাপ সৃ‌ষ্টি ক‌রলেও আ‌ছিয়ার বাবা আশরাফ আলী বাদী হ‌য়ে একই গ্রা‌মের তা‌য়েজ আলীর ছে‌লেকে আসামী ক‌রে ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রেন।প‌রে পু‌লিশ ধর্ষক মাহবুব‌কে গ্রেপ্তার ক‌রে কো‌র্টে পাঠায়। এর কিছু‌দিন পর আসামী জা‌মি‌নে বের হ‌য়ে আ‌সে। 

এ বিষয়ে শিশু‌ আ‌ছিয়ার নানা হযরত আলী খান ব‌লেন, ‘ধর্ষণের পরেও প্রভাবশালীদের যেমন চাপ ছিলো, শিশুটি মারা যাবার পরেও তেমনি চাপে রয়েছেন বলে অভিযোগ করে বলেন, ‘ঢাকায় এক আত্মী‌য়ের বাসা‌য় আজ ভোররা‌তে আ‌ছিয়া ব্যাথা অনুভব ক‌রে ছটফট কর‌তে থা‌কে। হাসপাতা‌লে নেয়ার সু‌যোগই পাই‌নি।’ সকালের দি‌কে তা‌কে গ্রা‌মের বা‌ড়ি উপ‌জেলার মালতীতে আনা হয়। এরপর স্থানীয় চেয়ারম্যান শুকুর মাহমুদ বা‌ড়ি‌তে এ‌সে তার দাফ‌নের জন্য ব্যবস্থা গ্রহণ কর‌তে নির্দেশ দেন। 

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের ওয়ানস্টপ ক্রাই‌সিস সেন্টারের প্রোগ্রাম অ‌ফিসার (পিও) মো. বাই‌জিদ বলেন, ‘সে সময় ধর্ষ‌ণের ফ‌লে তার ব্যাপক রক্তক্ষরণ হয়। এতোদিন ধরে সে চিকিৎসাধীন ছিলো। কোন অবস্থাতেই তার উন্নতি হচ্ছিলোনা। ধর্ষণের যন্ত্রনা নিয়েই ধুঁকে ধুঁকে আজ ভোররাতে মারা যায় সে।’ 

কা‌লিহাতী থানার অ‌ফিসার ইনচার্জ মীর মোশারফ হো‌সেন ব‌লেন, ‘ধর্ষ‌ণের ঘটনায় মমলা হলে ধর্ষক মাহবুব‌কে গ্রেপ্তার ক‌রে কো‌র্টে প্রেরণ করা হ‌য়ে‌ছিল। পরে পু‌লি‌শের প‌ক্ষ থে‌কে আদাল‌তে চুড়ান্ত প্রতিবেদন দেয়া হয়। বর্তমা‌নে মামলা‌টি বিচারাধীন র‌য়ে‌ছে।’ 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com