শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

ক্রিকেট বিশ্বকাপের মাঠে কী করছেন রণবীর সিং?

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৫৭১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরে মাঠে কিংবদন্তিদের সাথে কী করছেন রণবীর সিং? তিনি তো বলিউড অভিনেতা। ক্রিকেটারদের সঙ্গে তার কী কাজ? তাও আবার কিংবদন্তি ক্রিকেট খেলোয়ারদের সঙ্গে। রবিবার (১৬ জুন) ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে কমেন্ট্রি বক্স ও মাঠে দেখা গেছে তাকে।

ভারতীয় ক্রিকেট দলকে অনুপ্রেরণা দিতে এবং সিনেমার প্রচারণা করতেই বিশ্বকাপ ক্রিকেটের মাঠে গেছেন রণবীর সিং।

বলিউডের জনপ্রিয় এই অভিনেতা অভিনয় করছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে। ছবির নাম ৮৩। ছবিটির গল্প ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটজয়ী ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে।

এই ছবির শুটিং করতে ক্রিকেটকে ভালোভাবে রপ্ত করতে হয়েছে রণবীরকে। ক্রিকেট নিয়ে জন্ম নিয়েছে ভালোবাসা। শুধু ক্রিকেট খেলাই নয়, খেলা সংশ্লিষ্ট অনেক কাজই এখন তার পরিচিত।

তাইতো ভারত-পাকিস্তান ম্যাচের আগে তাকে দেখা গেছে আবহাওয়ার পূর্বাভাস, মাঠের কন্ডিশন, দর্শকদের অবস্থা নিয়ে ধারাভাষ্য দিতে।

শুধু কি তাই! তার সঙ্গে ক্রিকেট মাঠেই আলোচনায় অংশ নেন বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং, রমিজ রাজা এবং ব্রায়ান লারা। এসময় তাদের সঙ্গে ছিলেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক জোতিন সাপরু।

কমেন্ট্রিবক্সেও দেখা গেছে রণবীর সিং-কে। মাইক্রোফোন হাতে তিনি ধারাভাষ্যে অংশ নিয়েছেন সুনিল গাভাস্কারের সঙ্গে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com