বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

বিড়িতে শুল্ক কমানোসহ ছয় দফা দাবিতে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৫৪৩ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর নির্ধারণ করা শুল্ক কমানোসহ ছয়দফা দাবিতে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিড়ি শ্রমিকরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ভৈরব অঞ্চল-এর পক্ষ থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে সিগারেটের দাম ও স¤পূরক শুল্ক বৃদ্ধি করে ভারতের ন্যায় প্রতি হাজার বিড়িতে ১৪টাকা স¤পূরক শুল্ক বাস্তবায়ন, বিড়ির অগ্রীম আয়কর বাতিল করা ও বিড়িকে কুটির শিল্প ঘোষণাসহ শ্রমিকদের নূন্যতম মজুরী প্রতি হাজারে ১০০টাকা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
কম-দামী সিগারেটকে বিড়ির মূল উল্লেখ করে বক্তারা বলেন, বাজেটে কম-দামি সিগারেটে ৫.৭১ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হলেও বিড়িতে ২৪.২০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। বৈষম্যমূলকভাবে শুল্ক নির্ধারণের ফলে দেশের বিড়ি শিল্প ধ্বংশের মুখে পড়বে বলেও মন্তব্য করেন।

ঘন্টাব্যাপি এ মানববন্ধন র্কসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ভৈরব অঞ্চল-এর সভাপতি মো: আতিকুর রহমান, সাধারণ স¤পাদক মো: মনিরুল ইসলাম, সহ-সভাপতি মা: তৈয়ব আলী প্রমূখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আটদফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com