শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪ বছর পর চয়ন হত্যা মামলার রায়, ৩ জনের মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ১১৪৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি :

দীর্ঘ ১৪ বছর পর রায় ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এরশাদুল ইসলাম চয়ন (২৮) হত্যা মামলার। রায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুল আওয়াল (৩০), আল-আমিন (২৬) ও সুফল মিয়া (২২)।

যাবজ্জীবন কারাদণ্ড সাজা পেয়েছেন, আব্দুল করিম (৪০), আব্দুল কাদির (৪০), সাফিয়া খাতুন (৩৩), সোহেল মিয়া (২৪), রিপা আক্তার (২২), আমিনুল হক (৫০), আ. রউফ ফকির ( ৪৫) ও জহুরা খাতুন (৩৪)।

বুধবার (১৯ জুন) কিশোরগঞ্জ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম বহুল আলোচিত এই মামলার রায় দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ২ ডিসেম্বর দুপুর ৩ টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার টান সিদলা গ্রামের জহিরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশী আসামিদের পরিবারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিবেশী পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন জহিরুল ইসলামের ছেলে এরশাদুল ইসলাম চয়নকে। গুরুতর আহত অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জহিরুল ইসলাম রতন ১১ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে বুধবার এই রায় দিলেন আদালত।

আসামিদের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্ত আব্দুল আওয়াল ও সুফল মিয়া এবং যাবজ্জীবন দণ্ড পাওয়া সোহেল মিয়া পলাতক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com