শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

যেভাবে বিশ্বসেরা হতে পারেন টাইগাররা, উপায় বললেন হাসি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫৭২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এক সময় পরাশক্তি হয়ে উঠতে পারে বলে বিশ্বাস অস্ট্রেলিয়ার সাবেক তারকা মাইক হাসির। বাংলাদেশকে বিশ্বসেরা হয়ে উঠার উপায়ও বাতলে দিয়েছেন তিনি।

ক্রিকেটের সর্বোচ্চ শিখরে উঠতে কয়েকজন ভালো মানের পেস বোলার ও স্পিন বোলার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন সাবেক এই অজি ব্যাটসম্যান। এইগুলো করতে পারলে বাংলাদেশ অবশ্যই শীর্ষে পৌঁছাবে বলে বিশ্বাস হাসির।

‘ওদের ব্যাটিংটা দারুণ, তবে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উচ্চতায় উঠতে তাদের কিছু ভালো মানের পেস বোলার খুঁজে বের করতে হবে। সঙ্গে দারুণ কিছু স্পিনারও লাগবে। এগুলো করতে পারলে তাঁরা অবশ্যই শীর্ষে পৌঁছাবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানের ব্যবধানে হারের পর বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসায় ভাসিয়েছেন হাসি। তিনি মনে করেন অজিদের সঙ্গে সমান তালে টক্কর দিয়েছে বাংলাদেশ।

‘বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক উন্নতি হয়েছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ব্যাটিংটা অস্ট্রেলিয়ার ঠিক সমান সমানই। অস্ট্রেলিয়ার মতোই ব্যাটিং করেছে বাংলাদেশ।’

বোলিংয়ে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থাকার কারণেই বাংলাদেশ হেরেছে বলে ধারণা হাসির। বোলিংয়ে বাংলাদেশকে আরও উন্নতির পরামর্শ দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান।

‘আমার মনে হয়েছে বাংলাদেশ একটা জায়গাতেই ম্যাচে পিছিয়ে ছিল। আর তা হলো তাদের বোলিং। এখানেই তাদের আরও উন্নতি করতে হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com