শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, সেমিতে যাওয়ার সুযোগ বাংলাদেশের এখনো আছে!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫৪০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার পথটা অনেকটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে আগামী তিন ম্যাচ জিতলেও কিছু সমীকরণের ফাঁদে পড়তে হতে পারে মাশরাফিদের।
এই ম্যাচের পর ৬ ম্যাচে ৫ জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সমানসংখ্যক ম্যাচ খেলে ২ জয়ে ৫ পয়েন্ট বাংলাদেশের। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। এমন অবস্থায় সেমিফাইনালের স্বপ্ন এখনও ছাড়েননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা।

যেভাবে বাংলাদেশের সেমিতে যাওয়ার সুযোগ এখনো আছে-

অস্ট্রেলিয়ার বাকি তিনটি ম্যাচের প্রতিপক্ষ: ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
বর্তমান পয়েন্ট: ১০ (৬ ম্যাচে)
তিন ম্যাচেই হারলে পয়েন্ট থাকবে ১০।

নিউজিল্যান্ডের বাকি চারটি ম্যাচের প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
বর্তমান পয়েন্ট: ৯ (৫ ম্যাচে)
দুইটি ম্যাচে জিতলে (ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান) ও কোনো ড্র না হলে পয়েন্ট থাকবে ১৩।

ইংল্যান্ডের বাকি চারটি ম্যাচের প্রতিপক্ষ: শ্রীলংকা, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড
বর্তমান পয়েন্ট: ৮ (৫ ম্যাচে)
তিন ম্যাচে হারলে (অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড) ও একটা জিতলে পয়েন্ট থাকবে ১০।

ভারতের বাকি পাঁচটি ম্যাচের প্রতিপক্ষ: আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা
বর্তমান পয়েন্ট: ৭ (৪ ম্যাচে)
চার ম্যাচ জিতলে এবং বাংলাদেশের কাছে হারলে পয়েন্ট থাকবে ১৫।

বাংলাদেশের বাকি তিনটি ম্যাচের প্রতিপক্ষ: আফগানিস্তান, ভারত ও পাকিস্তান
বর্তমান পয়েন্ট: ৫ (৬ ম্যাচে)
তিন ম্যাচে জিতলে পয়েন্ট হবে ১১।

প্রতিপক্ষ বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তাদের।

বাংলাদেশের জন্য ভারত বাদে বাকি দুই দল তুলনামূলক সহজ প্রতিপক্ষ। কোনো ম্যাচ বৃষ্টিতে পন্ড হলে বা না হলে, অনেক কিছুই হতে পারে।

বাংলাদেশকে শুধু নিজের কাজটা করে রাখতে হবে (বাকি ম্যাচগুলোতে জয়)। বাকিটা দেখা যাক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com