রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরী গণধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৫৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরিপুর থেকে নেত্রকোনার কেন্দুয়ার কিশোরী গণধর্ষণ মামলার মূল আসামি মো. ইকবাল (২৪) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস দল শনিবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার টাঙ্গুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মো. ইকবাল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার স্বল্প কমলপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

গত ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে কেন্দুয়া উপজেলার স্বল্প কমলপুর এলাকায় প্রেম ভালোবাসা অতঃপর বিয়ের প্রলোভনে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় কেন্দুয়া থানায় ধর্ষণ মামলা রুজু হলে পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মামলার মূল আসামি ও কিশোরীর কথিত প্রেমিক মো. ইকবালের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় র‌্যাব। পরে শনিবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার টাঙ্গুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে মো. ইকবাল জানায়, কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কেন্দুয়া পৌরসভাধীন স্বল্প কমলপুর হতে সাহিতপুর যাওয়ার পাকা রাস্তার পার্শ্বে পানি সেচের গভীর নলকূপের টিনের ঘরের ভিতরে নিয়ে যায় এবং সেখানে ৬ দিন আটকে রেখে সে ও তার বন্ধুরা মিলে পালাক্রমে ধর্ষণ করে।

এজাহারভুক্ত পলাতক অন্যান্য আসামিদের আটকের জন্য র‌্যাবের অভিযান চলমান থাকবে বলেও র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com