বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলী প্রণিসম্পদ উন্নয়ন কেন্দ্র লোকবলের অভাবে চিকিৎসাসেবা বিঘ্নিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৫৬৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
লোকবলের অভাবে কিশোরগঞ্জের নিকলী উপজেলার প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। এখানকার কর্মকর্তা –কর্মচারীর ১১ টি পদের বিপরীতে রয়েছেন সাতজন। এ কেন্দ্রে তিনজন ফিল্ড অ্যাসিষ্ট্যোন্ট (ভিএফএ) পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন দুই জন , একজন ড্রেসার, একজন ইউএলও এবং একজন এফ এ এফ আইসহ চারটি পদ শূন্য পদ থাকার ফলে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে হ-য-ব-র-ল অবস্থা দেখা দিয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে একজন ভেটেরিনারি সার্জন (ভিএস) , একজন ফিল্ড অ্যাসিষ্ট্যান্ট (ভিএফএ) , একজন কৃত্রিম প্রজনন কর্মকর্তা , একজন ড্রেসার কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এ কেন্দ্রের কর্মকর্তা না থাকায় মাঠ কর্মীরা ঠিকমতো মাঠপর্যায়ে ঋণ আদায় , গবাদি পশুকে টিকা (ভ্যাকসিন) দেওয়া , হাঁস-মুরগি খামার গঠনে উৎসাহ প্রদানসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হাঁসের খামারি অভিযোগ করে বলেন , কর্মকর্তা না থাকার সুযোগে মাঠকর্মীরা ঠিকমতো কাজ করে না। যদিও খামারে যায় তবে তাদের ৩০০থেকে ৪০০ ফি দিতে হয়।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ বলেন , লোকবল না থাকায় গবাদিপশু , হাঁস-মুরগির চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়টি খুব দুঃখজনক। তিনি হতাশা প্রকাশ করে বলেন , যেখানে প্রয়োজনের চেয়ে লোকবল কম , সেখানে লোকবল বাড়ানোর জন্য উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ বিষয়টি নিয়ে কথা বলব।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ রফিকুল ইসলাম গত সোমবার (২৪ জুন) দুপুরে মুঠোফোনের বলেন , লোকবল কম থাকায় চিকিৎসাসেবা ও সম্প্রসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কোনো রকমে জোড়াতালি দিয়ে যাবতীয় অফিসিয়াল কার্যক্রম চালাতে হচ্ছে। এ ছাড়াও এলাকায় পল্লী চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়িতে বসে প্রাথমিক চিকিৎসা নিতে পারলেও,গবাদি পশু সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। পদ শূন্যর বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের কয়েকবার লিখিত ভাবে জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com