শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

রাতে যখন মাঠে নামছে আর্জেন্টিনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৫৫৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ শক্তিশালী ভেনেজুয়েলা। ব্রাজিলের মাটিতে লিওনেল মেসিদের কোপা আমেরিকা পুনরুদ্ধারের মিশনটা যাচ্ছেতাই ভাবেই শুরু হয়েছিলো। কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। এর পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শেষ আটের আশা বাঁচিয়ে রেখেছিলো আলবিসেলেস্তেরা।

শেষ ম্যাচে কাতারের বিপক্ষে ২-০ গোলের জয়ে ‘বি’ গ্রুপের রানার্স আপ হয়ে শেষ আট নিশ্চিত করে তারা। অধিনায়ক মেসি ওই খেলার পর জানিয়েছিলেন জয়টি দলকে আরো একতাবদ্ধ করতে সহায়তা করেছে। ভেনেজুয়েলার বিপক্ষে সর্বশেষ কোপা আমেরিকা দ্বৈরথে ৪-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। দুই দলের সর্বশেষ দেখায় শেষ হাসি অবশ্য হেসেছিল ভেনেজুয়েলাই।

আর্জেন্টিনাভিত্তিক ফুটবল ওয়েবসাইট মুন্দো আলবিসেলেস্তে জানাচ্ছে, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে দলটিতে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। চলতি আসরে আর্জেন্টিনার বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটির রক্ষণভাগ। তিন ম্যাচে তিন গোল হজম করায় নকআউটের আগে কোচ লিওনেল স্ক্যালোনি রক্ষণে পরিবর্তন আনতে যাচ্ছেন বলে জানিয়েছে ওয়েবসাইটটি।

ডিফেন্ডার জার্মান পেজ্জেয়া ফিরতে পারেন, সেক্ষেত্রে রাইটব্যাক রেনজো সারাভিয়া এই ম্যাচে নাও খেলতে পারেন। পরিবর্তন আসতে যাচ্ছে দলটির মাঝমাঠেও। জিওভানি লো সেলসোর জায়গায় প্রথম একাদশে ফিরতে পারেন মার্কোস আকুনইয়া। কাতারের বিপক্ষে দলের শেষ ম্যাচে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নেমে দারুণ খেলেছিলেন জুভেন্তাস ফরোয়ার্ড পাওলো দিবালা।

সার্জিও আগুয়েরোর করা শেষ গোলটিতেও ছিল তার অবদান। তারপরও আজকের ম্যাচে প্রথম একাদশে তার জায়গা মিলবে না বলেই আভাস পাওয়া যাচ্ছে। ভেনেজুয়েলার বিপক্ষেও আক্রমণভাগে মেসি, আগুয়েরো ও মার্টিনেজ ত্রয়ীর ওপরই ভরসা রাখতে যাচ্ছেন কোচ স্ক্যালোনি। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ১৪ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com