শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম ৬ রানে অলআউট

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৬৪৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

চলছে পুরুষ ইভেন্টের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। একই সময়ে রুয়ান্ডায় চলছে নারী ইভেন্টের একটি ক্রিকেট টুর্নামেন্ট, যাকে বিশ্বকাপের মতো আসরের তুলনায় অখ্যাতই বলা চলে। কুইবুকা উইমেনস টি-টোয়েন্টি টুর্নামেন্ট নামের এই আসরে লড়ছে আইসিসির সহযোগী দেশের কয়েকটি। প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে রুয়ান্ডা নারী দলের ক্রিকেটাররা এমন এক রেকর্ড গড়েছেন, যা আদৌ কোনো দল কখনো ভাঙতে পারবে কি- না সন্দেহ!

মঙ্গলবার  ঐ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মালি প্রমীলা ক্রিকেট দল ও রুয়ান্ডা প্রমীলা ক্রিকেট দল। এই ম্যাচ দেখেছে বেশ কয়েকটি বিশ্বরেকর্ড। তবে সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ড হল- ম্যাচটি সাক্ষী হয়েছে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডের। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি এতদিন ছিল চীন প্রমীলা দলের। এ বছরই আরব আমিরাত প্রমীলা দলের বিপক্ষে চীন জাতীয় দল গুটিয়ে গিয়েছিল ১৪ রানে। তবে মালি ভেঙেছে সেই রেকর্ডও, বড় লজ্জা নিয়ে।

রুয়ান্ডা প্রমীলা দলের বিপক্ষে এদিন মাত্র ৬ রানে গুটিয়ে যায় মালি প্রমীলা দল। টস জিতে ব্যাট করতে নেমে দলের মাত্র ১ জন ব্যাটসম্যান রানের দেখা পান, তাও তিনি (মারিয়াম সামাকে) করেন মাত্র ১ রান। বাকি সবাই আউট হন শূন্য রানে। আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক ব্যাটার/ব্যাটসম্যান কোনো রান না করে আউট হওয়ার রেকর্ড এটি। মালিকে গুটিয়ে দিতে রুয়ান্ডাকে বল করতে হয়েছে ৯ ওভার। ৫ রানই এসেছে অতিরিক্ত খাতে- যার ২টি বাই, ২টি লেগ বাই ও ১টি ওয়াইড।

জবাবে ব্যাট করতে নেমে ৪ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় রুয়ান্ডা। ১১৬ বল হাতে রেখে পাওয়া ১০ উইকেটের এই জয় আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সহজ জয়।আলোচিত ম্যাচটিকে ঘিরে ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com