শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

ফের কোহলির বেয়াদবী!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৬৬৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

নিউজিল্যান্ডের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধরাশয়ী হন রোহিত শর্মা, বিরাট কোহলি আর কেএল রাহুল। প্রত্যেকেই এক রান করে প্যাভিলিয়নে ফেরত যান। লীগ পর্যায়ে দলের হয়ে লাগাতার রান করেছিলেন তারা। এরপর দীনেশ কার্তিক সেট হওয়ার চেষ্টা করেন কিন্তু তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ৪ উইকেট পরার পর সকলের আশা ছিল যে মহেন্দ্র সিং ধোনি আসবেন কিন্তু তা হয়নি। তার জায়গায় ব্যাট করতে আসেন হার্দিক পান্ডিয়া।

ঋষভ পন্থ তরুণ ব্যাটসম্যান, কিন্তু বিরাট কোহলির দ্বিতীয় উইকেট হিসেবে আউট হওয়ার পর ঋষভ পন্থ ব্যাটিং করার জন্য আসেন। সেই সময় বিরাট মাঠে ছিলেন ফলে পন্থকে পাঠানোর সিদ্ধান্ত রবি শাস্ত্রীই নিয়ে থাকবেন।

পন্থ পিচে সেট হয়ে গিয়েছিলেন। আর তার কাছ থেকে ভাল ইনিংসের আশা ছিল কিন্তু তিনি তা করতে পারেননি। ওয়ানডে ক্রিকেটে তিনি ৩০-৪০ রানের বেশ কিছু ভাল ইনিংসে খেলেন কিন্তু একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি।

ক্রিজে ভালোই মানিয়ে নিয়েছিলেন ঋষভ পন্থ। কিন্তু বড় শট খেলার প্রচেষ্টায় ৩২ রান করেই তিনি প্যাভিলিয়নে ফেরত যান। স্যান্টনারের বলে মিড উইকেটের উপর দিয়ে হঠাৎই ছক্কা হাঁকাতে গিয়ে কলিন গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েন ঋষভ। তাকে এভাবে আউট হতে দেখে ড্রেসিংরুমে বসেই রাগে লাফিয়ে ওঠেন অধিনায়ক কোহলি!

এরপর অধিনায়ক কোহলি ড্রেসিং রুম থেকে রাগে ব্যালকনিতে বেরিয়ে আসেন। সেখানে দলের কোচ রবি শাস্ত্রী বসে ছিলেন আর অধিনায়ককে তার উপর মেজাজ দেখাতে দেখা যায়। কোহলি কোচকে কি বলেছেন তা তো জানা যায়নি কিন্তু তাকে যথেষ্ট রাগান্বিত দেখিয়েছে। অন্যদিকে শাস্ত্রী কিছু বলেননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com