শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দ্রুত হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না, ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

দ্রুত গতির বাউন্সারে প্রাণ গেল ভারতের উত্তর কাশ্মীরের জাহাঙ্গীর আহমদ ওয়ার নামক এক ক্রিকেটারের। জম্মু-কাশ্মীর সরকারের যুব ও ক্রীড়া দফতরের এক ক্রিকেট টুর্নামেন্টে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা স্তরের টুর্নামেন্টে ম্যাচ চলছিল বারামুল্লা ও বুদগামের মধ্যে। বারামুল্লার হয়ে খেলছিলেন ১৮ বছর বয়সী জাহাঙ্গীর। ব্যাটিং করার সময় বাঁহাতি এই ওপেনার বাউন্সার হুক করতে গেলে বল তার ঘাড়ে লাগলে গুরুতর চোট পান তিনি। মাথায় হেলমেট থাকলেও বল এত দ্রুত গতিতে তার ঘাড়ের সংবেদনশীল অংশে আঘাত হানে যে, সঙ্গে সঙ্গে জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়েন।

দ্রুত বারামুল্লার এই ব্যাটসম্যানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো গেল না, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একাদশ শ্রেণিতে পড়া জাহাঙ্গীরের বাড়ি উত্তর কাশ্মীরের গুশবার্গ গ্রামে। আর এতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের যুব ও ক্রীড়া দফতরের ডিরেক্টর জেনারেল তথা স্পোর্টস ডক্টর সালেম-উর-রহমান জানান। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। হেলমেট পরে থাকা সত্ত্বেও হুক মারতে গিয়ে মাথায় গুরুতর চোট পায় জাহাঙ্গীর। কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে ছেলেটি। মাঠ থেকে হাসপাতালের দূরত্ব মাত্র ১০ মিনিটের। আমাদের এখানে নিউরোসার্জনও আছে। তবে হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com