শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা হারাল বাংলাদেশের এমপিরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৫৭৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ইন্টার-পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে তীরে এসে তরী ডুবল বাংলাদেশের এমপিদের। ফাইনালে এসে পাকিস্তানের কাছে হেরে যেতে হয়েছে তাদের। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।

লন্ডনের বেকেনহাম ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তানের এমপিরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের সংগ্রহ দাঁড় করায় নাইমুর রহমান দুর্জয়ের দল। জবাবে ১২ ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। আলি আমিন গান্দাপুর ৫২ ও আলি জাহিদ ৩০ রান করেন।

এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েই টুর্নামেন্টে শুভ সুচনা করেছিল বাংলাদেশের এমপিরা। সে ম্যাচে ১২ রানে তাদের হারিয়েছিল তারা। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও জয় নিয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের সংসদ সদস্যরা। সেমি-ফাইনালের অপর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।

টুর্মামেন্টে মোট দলের সংখ্যা ছিল আটটি।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com