শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে মৎস মেলায় বিদেশি মাছের সমাহার, ক্রেতাদের ক্ষোভ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৬৬২ বার পড়া হয়েছে
ছবি : হৃদয় আজাদ

হৃদয় আজাদ :
জাতীয় মৎস সপ্তাহ ২০১৯ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে দিনব্যাপি মৎস মেলা উযযাপন করা হয়েছে। উপজেলা মৎস অফিসের আয়োজনে এ মৎস মেলায় দেশী মাছের চেয়ে বিদেশি মাছের সমাগম বেশি হওয়ায় নানা প্রশ্ন উঠেছে স্থানীয় ক্রেতাদের মুখে মুখে। ক্রেতারা বলছেন, সরকারি অফিসের আয়োজনে মৎস মেলার নাম দিয়ে বিদেশি মাছের এমন সমাহার বেমানান। এছাড়াও মেলার পূর্ব প্রচার-প্রচারনা নিয়েও অভিযোগ রয়েছে ক্রেতা-বিক্রেতা উভয়ের।

“একমাত্র সুনীল অর্থনীতিতেই মৎস সেক্টরের সমৃদ্ধি নির্ভরশীল” এ প্রতিপাদ্যে রবিবার সকাল দশটা থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় ত্রিশটি দোকান নিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় আকর্ষনীয় মাছের মধ্যে সাড়েপাচঁ কেজি ওজনের দুটি ইলিশসহ বৃহৎ আকৃতির বোয়াল, বাউস, আইড়, চিতলসহ বিভিন্ন মাছের সমাগাম ঘটে। সাড়েপাচঁ কেজি ওজনের দুটি ইলিশ বিক্রি হয় ২২হাজার টাকায়।

ছবি : হৃদয় আজাদ

উদ্বোধনের পর পরই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে মেলায় সব বয়সী নারী-পুরুষের আনাগুনা শুরু হয়। তবে মেলায় দেশি মাছের চেয়ে বিদেশি মাছের আয়োজন বেশি থাকায় মাছ কেনায় তেমন আগ্রহ ছিল না ক্রেতাদের মাঝে। ফলে আশানুরুপ বিক্রি না হওয়ায় হতাশ মাছ বিক্রেতারা। এছাড়াও প্রথম বারের মতো এ মৎস মেলার সুষ্ঠ প্রচার-প্রচারণার অভাবে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম হয়েছে বলেও দাবি বিক্রেতাদের। যার ফলশ্র“তিতে সকাল সাতটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত মেলার কার্যক্রম চলার কথা থাকলেও দুপুর ১টার মধ্যেই ক্রেতাশূন্য হয়ে পড়ে মৎস মেলা। এমন পরিস্থিতিতে বিক্রেতারাও দোকান গুটিয়ে ফেলেন। এদিকে তড়িঘড়ি করে উদ্বোধনের পর পরই মেলায় অংশ নেওয়া দোকানিদের মাঝে সেরা বিক্রেতা হিসেবে তিনজনের হাতে পুরুষ্কারও তুলে দেন আয়োজকরা।

সেরা বিক্রেতাদের মাঝে প্রথম বিজয়ী হিসেবে আদর্শ মৎস ভান্ডারকে ২৪ইঞ্চি এলইডি টিভি দেওয়া হয়। দ্বিতীয় বিজয়ী কাদির মিয়াকে ডিনার সেট ও তৃতীয় বিজয়ী হিসেবে জান্নাত মৎস আড়তকে চার্জার ফ্যান উপহার দেওয়া হয়। এছাড়াও সেরা মৎস চাষী হিসেবে তিনজনকে পুর®কৃত করেন আয়োজকরা। মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনাসভাসহ বিতর্ক প্রতিয়োগিতা ও বাউল গানেরা আয়োজন করা হয়।

ভৈরব মৎস আড়তের ব্যবসায়ী মোখলেছুর রহমান জানান, এ মৎস্য মেলা আয়োজন করার কথা পৌষ-মাঘ মাসে। কিন্তু এখানে অসময়ে মেলার আয়োজন করায় একদিকে স্থানীয় ব্যবসায়ীদের যেমন ক্ষতি হয়েছে অন্যদিকে ক্রেতারাও পরিপূর্ণ মৎস মেলার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

উপজেলার আগানগর ইউনিয়নের গকুলনগর গ্রাম থেকে আসা সাদেক খন্দকার নামে এক ক্রেতা বলেন, মেলায় এসে দেখি সবকটি স্টলেই বিদেশী মাছে ভরপুর। আমরা আসা করেছিলাম মেলায় হরেক প্রজাতির দেশীয় মাছ পাওয়া যাবে। তবে বাস্তবে চিত্র সম্পূর্ণ ভীন্ন।

সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে আসা মানিক মিয়া জানান মেঘনা, ব্রক্ষ্মপুত্র ও কালিনদীসহ অন্যান্য নদী নালার মাছ এ মেলায় লক্ষ করা যায়নি। বরং মেলার সবগুলো স্টলে বরফের মাছ রাখা হয়েছে। যা আমাদের দেশের মৎস মেলায় অনেকাংশেই বেমানান।

এদিকে ক্রেতাদের এমন বিরোপ প্রতিক্রিয়ায় বেচা-বিক্রিতে হতাশ হয়ে লোকসানের কথা জানালেন মেলায় অংশ নেওয়া মাছ বিক্রেতাদের অনেকেই। মাছ বিক্রেতা সাদেক বলেন, মেলায় মাছের তুলনায় ক্রেতাদের উপস্থিতি কম। ফলে আশানুরুপ বিক্রি হয়নি।

একই অভিযোগ উপজেলার লুন্দিয়া গ্রাম থেকে আসা মাছ ব্যবসায়ী কবীর হোসেনের।তিনি বলেন, আমি প্রতিদিন শহরের গাছতলাঘাট বাজারে মাছ বিক্রি করি। মেলার কথা শুনে ভালো বিক্রিও আশায় মেলার প্রায় ১লাখ টাকার মাছ নিয়ে এসেছিলাম। এর মধ্যে বিক্রি হয়েছে মাত্র ২৫হাজার টাকা।

তবে ক্রেতা-বিক্রেতাদের এসব অভিযোগ মানতে নারাজ ভৈরব উপজেলা মৎস অফিস। অফিসটির প্রধান কর্মকর্তা মোঃ লতিফুর রহমান জানান, মেলায় দেশি-বিদেশি মাছের প্রজাতি নিয়ে তেমন কোনো নির্ধারিত নিয়ম-নীতি না থাকায় সব ধরনের মাছ নিয়েই এ মৎস মেলার আয়োজন করা হয়েছে। তবে আয়োজনটি প্রথমবারের মতো হওয়ায় কিছু ভুল-ত্র“টি হয়েছে। আশা করছি আগামী দিনে আরো সুশৃঙ্খলভাবে মৎস মেলার আয়োজন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com