সঞ্জিত চন্দ্র শীল :
সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং এলাকায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি।
এসময় উপস্তিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মাসউদ হোসেনপুর নিবার্হী অফিসার কমল কুমার ঘোষ, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা ভূমি কমিশনার ওয়াহিদুজ্জামান, হোসেনপুর সার্কেল মোঃ সোনাহর আলী ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু, সাধারন সম্পাদক শাহ্ মাহাবুবুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারেজ, যুবলীগ নেতা এম এ হালিম, হোসেনপুর মডেল প্রেসক্লাব সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সিদলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, থানা কৃষকলীগ সভাপতি মোঃ দুলাল মিয়া, শ্রমিকলীগ সাধারন সম্পাদক মাহাবুব আলম, থানা ছাত্রলীগ সভাপতি আল আমিন অপু, সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রাকিবুল হাকিম তানিম প্রমুখ।
৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শীর্ষক প্রকল্পের আওতায় ১৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে এ মডেল মসজিদ নির্মাণ করছে কিশোরগঞ্জ গনপূর্ত বিভাগ।