শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

লর্ডস টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়ল আয়ারল্যান্ড

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৫১৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

নাটকীয়তায় ঠাসা এক টেস্ট! যেখানে প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে বিস্ময়ের জন্ম দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু কে জানতো এই টেস্ট ম্যাচটাই শেষ পর্যন্ত জিতবে জো রুটের দল? বিস্ময়কর ঘটনাই ঘটল। ১১২ বছরের মধ্যে এটিই টেস্টে জেতা কোনো দলের ১ম ইনিংসে সর্বনিম্ন সংগ্রহ।

শুক্রবার টেস্টের তৃতীয় দিনেই সর্বনাশ আইরিশদের। জিততে লক্ষ্য ছিল মাত্র ১৮২ রান। কিন্তু নিজেরাই দ্বিতীয় ইনিংসে অলআউট মাত্র ৩৮ রানে। একমাত্র টেস্টে ১৪৩ রানের জয় নিয়ে লর্ডসের ময়দান ছাড়ে ইংলিশরা।

ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডের দাপুটে বোলিংয়েই জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের। নতুন বল হাতে নিয়ে নাজেহাল করে দিলেন টেস্টের নবাগত দলটিকে। লর্ডসের উইকেটে ইংলিশ বোলারদের সামাল দেওয়ার কৌশলটা জানা ছিল না আয়ারল্যান্ডের। উইলিয়াম পোর্টারফিল্ডররা উইকেটে আসা যাওয়াতেই ছিলেন ব্যস্ত।

৬ উইকেট নেন ওকস। আর ব্রড ১৯ রানে শিকার করেন ৪ উইকেট! ১৫.৪ ওভারেই সব শেষ। ইতিহাস জানাচ্ছে এটি টেস্ট ইতিহাসে সপ্তম সর্বনিম্ন দলীয় স্কোর।

ম্যাচসেরা নাইটওয়াচম্যান হয়ে নেমে ৯২ রান করা ইংল্যান্ডের জ্যাক লিচ।

সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৫/১০
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২০৭/১০
ইংল্যান্ড ২য় ইনিংস: ৩০৩/১০
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ১৫.৪ ওভারে ৩৮ (পোর্টারফিল্ড ২, ম্যাককলাম ১১, বালবার্নি ৫, স্টার্লিং ০, ও’ব্রায়েন ৪, উইলসন ০, টম্পসন ৪, অ্যাডায়ার ৮, ম্যাকব্রায়ান ০, মারটাঘ ২, র‌্যানকিন ০*; ব্রড ৪/১৯, ওকস ৬/১৭)
ফল: ইংল্যান্ড ১৪৩ রানে জয়ী
ম্যাচসেরা: জ্যাক লিচ

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com