মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

কিশোরগঞ্জে আনসার ক্যাম্পের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ র‌্যাবের হাতে ৪ জন আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৯২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
শুক্রবার বিকেলে আনুমানিক ৩ টার সময় টিকা বেগম (২৯) ঢাকা হতে তার আত্মীয়ের বাসায় বেড়ানো উদ্দেশ্যে কিশোরগঞ্জ এ আসেন। বিন্নাটি চৌরাস্তায় বাস থেকে নামার পর রিক্সাযোগে তার আত্মীয় মোঃ আবুল কালাম বাসায় যাওয়ার পথে কিশোরগঞ্জ কাতিয়ারচর এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা পথরোধ করে ছিনতাই এর চেষ্টা করে। টিকা বেগম বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি সদরের শোলাকিয়া এলাকায় তার আত্মীয় মো: আবুল কালামের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে কিশোরগঞ্জ এসেছেন।

তাৎক্ষনিক সংবাদ পেয়ে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌছে ছিনতাই কারী চক্রের সদস্য দিদার মিয়া (১৯), পিতাঃ ফজলু মিয়া, সাং- ফিসারি রোড, মোঃ আরমান (২০), পিতাঃ হাবিবুর রহমান, সাং- নগুয়া বটতলা, হাবিবুর রহমান তুহিন (১৮), পিতাঃ মোঃ আলমগির, সাং- মোল্লাপাড়া, মোঃ ইয়াসিন (১৮), পিতাঃ মোঃ সুজন, সাং- মোল্লা পাড়া।

এ সময় তাদের নিকট হতে উদ্ধারকৃত ০১ (এক) টি মাঝারি চাপাতি ও ০৩ (তিন) টি ছোট ফোল্ডিং চাকুসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ ছিনতাই এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক শোভন খান জানান উক্ত ঘটনায় ভিকটিম টিকা বেগম (২৯) বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা রুজু করেন। গ্রেফতারকৃত আসামীদের’কে ভিকটিম কর্তৃক রুজুকৃত মামলা মূলে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com