বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

গরু কিনতে যেয়ে বিপদে মোশারফ করিম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৬৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের দিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন। সামর্থ্য অনুযায়ী কেউ গরু আবার কেউ ছাগল কোরবানি দিয়ে থাকেন। এই পশু কেনা নিয়ে হাটে প্রতিটি মানুষেরই নানা ধরনের মজার অভিজ্ঞতা রয়েছে। সাধারণ মানুষের মতো তারকারাও নানা অভিজ্ঞতা অর্জন করেন। সেইসঙ্গে পড়তে হয় ভক্তদের বিড়ম্বনায়ও। এমনই কিছু মজার ঘটনা দৈনিক আমাদের সময় অনলাইন-কে জানালেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

ব্যস্ততার কারণে এখন যে কোনো উৎসবই কেমন যেন ফিকে হয়ে গেছে। প্রতিটি মানুষের জীবনে ছোটবেলাই ছিল আনন্দের, স্মরণীয়। ছোটবেলায় কোরবানির ঈদ মানে ব্যাপক আনন্দ-উল্লাস। সারা দিন শুধু গরু আর গরুর পেছনেই ছুটে চলা। এ নিয়ে বাবা-মায়ের অনেক বকুনিও খেতে হয়েছে। কোরবানির ঈদে গরু কেনা ও তার পরিচর্যা করাটাই সবচেয়ে আনন্দের।

ছোটবেলায় দলবল বেঁধে বাবার সঙ্গে গরু কিনতে হাটে যেতাম। একটার পর একটা গরুর দাম জিজ্ঞাসা করা, গরুর সঙ্গে মজা করা আরও কত কি। সেই দিনগুলো খুব মনে পড়ে। কখন হাটে যাব, কখন গরু কিনবে এই নিয়ে বারবার বাবাকে তাগাদা দিতাম। বাবার আশপাশ দিয়েই ঘোরাফেরা করতাম। যাতে আমাকে রেখে আবার সে না চলে যায়।

ঢাকায় আসার পর সেই দিনগুলো ভীষণ মিস করছি। এখনও হাটে যাওয়া হয় তবে সেই আনন্দ-উল্লাস আর হয় না। আর হবেও না, কারণ সেই সময়টা আমার ফেলে এসেছি। এখন পরিবারের লোকজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে হাটে যাওয়া হয়। একা একা হাটে যাই না। কারণ আমি গরু খুব একটা চিনি না। যা দেখি, তাই ভালো লাগে। বন্ধুরা আমার গরু কিনে দেয়। গরু বিক্রেতা আমাকে দেখলেই দাম বাড়িয়ে দেয়। তাছাড়া ভক্তরা দেখলেই ঘিরে ধরে সেলফি তোলার জন্য। তাই সবার কাছ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করি। এরপর কেনা শেষ হলে গরু নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় অন্যকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com