বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

বাজিতপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিতে ২ জন নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৭২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গুলিতে দুইজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে মাইজচর শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাইজচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শরীফ (৩৫) ও তার চাচাত ভাই রাফাতুল্লাহর ছেলে ফুরকান (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইজচর শ্যামপুর গ্রামের ফারুক দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা, গরু চুরিসহ নানা অপরাধের সাথে জড়িত। ইতিপূর্বে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন তিনি। এলাকাবাসী জানায়, ফারুকের মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিলেন মাইজচর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার আবু বকর। এ নিয়ে তাদের মাঝে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ৯টার দিকে আবু বকরের এক ভাই ধান কিনতে বাড়ি থেকে বের হন। তিনি ফারুকের বাড়ির সামনে দিয়ে যাবার সময় ফারুক ও তার লোকজন তাকে ধরে মারপিট করেন। এ খবর পেয়ে বেলা ১১টার দিকে আবু বকর মেম্বার ও তার লোকজন শ্যামপুর এলাকায় গেলে ফারুক ও তার লোকজন হামলা ও এলোপাতাড়ি গুলি করে। এতে আবু বকরের ভাই শরীফ ও চাচাত ভাই ফুরকান গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদেরকে বাজিতপুরসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি জানান, টাকা পয়সার লেনদেন নিয়ে ফারুক ও আবু বকর মেম্বারের মধ্যে বিরোধ ছিল। এ নিয়েই ঘটনাটি ঘটেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com