শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

অতিরিক্ত টাকা চাওয়ায় অনন্যা পরিবহনের হেলপারের ১৫ দিনের কারাদণ্ড

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৪৭৬ বার পড়া হয়েছে

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ

কিশোরগঞ্জে কৌশলে নির্ধারিত বাস ভাড়ার অতিরিক্ত টাকা চাওয়ায় মো. সোহেল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত মো. সোহেল মিয়া পাকুন্দিয়া উপজেলার সুখিয়া গ্রামের মৃত জবাব আলীর ছেলে। সে অনন্যা পরিবহনের হেলপার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে তিন যাত্রী অনন্যা পরিবহনের কাউন্টার থেকে কিশোরগঞ্জ থেকে ঢাকার তিনটি টিকিট জনপ্রতি নির্ধারিত ভাড়া ২২০ টাকায় ক্রয় করেন। কিন্তু বাসের শ্রমিকেরা কৌশলে বাসের আসন দখলে রেখে আসনপ্রতি ১০০ টাকা অতিরিক্ত দাবি করেন।

বিষয়টি কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশকে জানানোর পর দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন এর নেতৃত্বে কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. জাকির হোসেন ও পরিদর্শক (ইন্টিলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং) জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে ছুটে যান।

সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন অনন্যা পরিবহনের হেলপার মো. সোহেল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন জানান, যাত্রীদের নিকট বাস ভাড়ার অতিরিক্ত টাকা দাবি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় অনন্যা পরিবহনের হেলপার সোহেল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com