বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

প্রযুক্তির ছোঁয়ায় পাল্টে যাচ্ছে কৃষির চিত্র

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৬২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

সিলেটের বিশ্বনাথে প্রযুক্তির ছোঁয়ায় পাল্টে যাচ্ছে কৃষির চিত্র। অল্প খরচে ও স্বল্প সময়ে সুফল পাওয়ায় রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপনে আগ্রহী হয়ে উঠছেন এখানকার কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় রয়েছে ৮টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন। কৃষিতে যন্ত্রপাতি ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ৭০ শতাংশ ভর্তুকি দেয়া এই কৃষিযন্ত্রের সুবিধা ভোগ করছেন কৃষকরা।

কৃষিতে এসব যন্ত্রপাতি ব্যবহারে যেমন সুফল পাওয়া যাচ্ছে, তেমনি চাষাবাদেও কমেছে ব্যয়। শুধু তাই নয় অল্প খরচে, স্বল্প সময়ে ও জনবলের চাহিদা মতো জমি চাষ করতে পারায় বীজতলা তৈরি, চারা উৎপাদন, রোপন, ধান কাটা, মাড়াই ও খড় সংগ্রহসহ কৃষি কাজের সর্ব ক্ষেত্রেই এখন ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি।

উপজেলার আলাপুর গ্রামের কৃষক জাবের হোসেন জানান, খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি টেস্টিং ও ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে গত বোরো মৌসুমে প্রায় ১৫ একর জমিতে ধানের চারা রোপন করি। কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটি। এতে অল্প খরচে ও স্বল্প সময়ে আমি অনেক ভাল সুফল পেয়েছি। কৃষকরা প্রশিক্ষণ ও যন্ত্রপাতি পেলে যেমন অনাবাদি জমি হ্রাস পাবে, তেমনি কৃষিতে যন্ত্রপাতি ব্যবহারে ব্যাপক চাহিদা বাড়বে।

বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও রজকপুর গ্রামের চাষী মনোহর হোসেন মুন্না জানান, আমি এই প্রথমবারের মতো রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধানের চারা রোপন করছি। দেড় একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে আমন ধনের চারা রোপন করেছি। এবছর প্রায় ৫ একর জমিতে এই মেশিনের মাধ্যমে আমন ধানের চারা রোপন করবো। আমি আশাবাদী আগের তুলনায় এবার ভালো ফলন হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী জানান, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ২০৩০ সালে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ করতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কৃষিকে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় যন্ত্রপাতিতে ভর্তুকির মাধ্যমে কৃষকদের সহায়তা দেয়া হচ্ছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com