বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

কিশোরগঞ্জের ছেলে কাঞ্চন একসাথে দুই সিনেমায়, মুক্তি ১৩ সেপ্টেম্বর

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৩০৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আবুল হায়দার কাঞ্চন কিশোরগঞ্জসহ সারাদেশে একটি জনপ্রিয় মুখ । খুব অল্প সময়েই মিডিয়া পাড়ায় জায়গা করে নিয়েছেন তিনি। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘অবতার’‘মায়াবতী’ নামের দুটি সিনেমা।

চলিচ্চত্রে কিভাবে যুক্ত হলেন? এমন প্রশ্নের জবাবে কাঞ্চন বলেন ‘অবতার’ এর মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে আমার যাত্রা শুরু হয়। আমি যখন এনটিভির কমেডি শো, হা-শো তে প্রতিযোগী ছিলাম তখন চলচ্চিত্রে কাজ করার অফার পাই। কয়েকমাস পর অবতার এর পরিচালক মাহমুদ হাসান শিকদার ভাইয়ের সাথে সাক্ষাত করি। তিনি আমাকে একটি চরিত্রে কাজ করার সুযোগ দেন । আমি স্ক্রিপ্ট পড়ে এক কথায় রাজি হয়ে যাই। তারপর ২০১৭ সালের ডিসেম্বরে অবতার সিনেমার শুটিংয়ে কাজ শুরু করি। এ সিনেমায় আমাকে মাতাল চরিত্রে দেখা যাবে। অবতার টিম খুব আন্তরিক ছিলো তাই চলচ্চিত্রে নতুন শিল্পী হিসেবে আমাকে তেমন বেগ পেতে হয়নি।

অবতার সিনেমায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি, নবাগত জেএইচ রুশো, আমিন খান, মিশা সওদাগর প্রমুখ। এ সিনেমা পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাহমুদ হাসান শিকদার।

অপরদিকে একইদিনে মুক্তি পাচ্ছে ‘মায়াবতী’ সিনেমা। একটি মৌলিক গল্পের সিনেমা মায়াবতী। মায়াবতীতে পুরো সিনেজুড়ে কাঞ্চনকে দেখা যাবে। মায়াবতী নিয়ে কাঞ্চন বলেন অবতারের পরেই মায়াবতীতে কাজ করার সুযোগ পাই। এ সিনেমায় খলনায়কের সহযোগী চরিত্রে হাজির হচ্ছি। আমি মনে করি এ সিনেমায় রয়েছে জীবনবোধ। দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে । মায়াবতীতে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। নুসরাত ইমরোজ তিশা একজন বড় মাপের শিল্পী। মায়াবতীতে কাজের মাধ্যমেই ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়। টেলিভিশনে তিশা আপুর অভিনয় দেখে ভক্ত হয়েছিলাম। কিন্তু এতো তাড়াতাড়ি ওনার সাথে কাজ করার সুযোগ পাবো ভাবিনি।

ছবি : মায়াবতী ছবির প্রচারণার পোষ্টার

মায়াবতী সিনেমায় তিশা ছাড়াও রয়েছেন ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদসহ আরো অনেকে। মায়াবতী পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন।

আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তির দিন চূড়ান্ত হলো অবতারমায়াবতী চলচ্চিত্রের। একই দিনে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি দুটো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com