মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ভৈরবে ৫শ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫৫ বার পড়া হয়েছে

বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ছেলেদের পাশাপাশি মেয়েরাও চলছে সমান তালে। আর মেয়েদের এই অগ্রণী পথচলায় কোনো প্রতিবন্ধকতা যেন বাধা হয়ে না ধারায় সেই লক্ষে নানা অনুপ্রেরণা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কিশোরগঞ্জের ভৈরবের জেড. রহমান প্রিমিয়ার স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় লেখাপড়ায় মেয়েদের আরো উৎসাহি করতে প্রতিষ্ঠানটির ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল হোসেন উপস্থিত থেকে এসব সাইকেল ছাত্রীদের হাতে তুলে দেন। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্যাসিফিক লিমিডেট গ্রুপের সিইও ড. জেটিলি, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, রয়েল ইউনিভার্সিটির উপচার্য ড. প্রফুল্ল চন্দ্র সরকার প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল হোসেন শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দিতে তার নিজ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সম্প্রতি জেড রহমান প্রিমিয়ার স্কুল এন্ড কলেজ কিশোরগঞ্জ জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় শিক্ষার্থীদেরকে আরো অনুপ্রেরণা যোগাতে অষ্টম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। মেয়েরা যেন কোনো দিক থেকে পিছিয়ে না পড়ে এবং তারা যেন নিজেদের দুর্বল না ভাবে এসব বিষয়ে নজর রেখে এমন বৃহৎ উদ্যোগ গ্রহণ করা হয়।

সর্বোপুরি নারী শিক্ষাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এদিকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইসাইকেল পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি অজপাড়া গাঁয়ে হওয়ায় যাতায়াতে অতীতে মেয়েদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হলেও বাইসাইকেল পাওয়ায় এখন অনেকটা স্বাচ্ছন্দে কলেজে আসা-যাওয়া করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রীরা। কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে তারা আরো জানান, যানবাহনের সংকটে পড়ে প্রায়ই স্কুলে আসতে বিলম্ব হতো, সঠিক সময় ক্লাসে উপস্থিত থাকতে পারতাম না। তবে এখন বাইসাইকেলে করে স্কুলে আসলে প্রতিদিনিই সময়মতো ক্লাসে উপস্থিত থাকতে পারবো। এছাড়াও বাইসাইকেল পাওয়ায় আমাদের যাতায়াত খরচ কমে গিয়ে আমরা আর্থিকভাবেও লাভবান হবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com