শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৬৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) এ কিশোরগঞ্জ পৌরসভা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব ১৭) এ করিমগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

এতে বালক বিভাগে কিশোরগঞ্জ পৌরসভা বনাম পাকুন্দিয়া উপজেলা মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ পৌরসভা ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয়ী হয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পাকুন্দিয়া উপজেলার পক্ষে খায়রল ও কিশোরগঞ্জ পৌরসভার পক্ষে হাফিজ গোল করেন। পরে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা নিষ্পত্তি না হওয়ায় ট্রাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়।

বালিকা বিভাগে করিমগঞ্জ উপজেলা বনাম কিশোরগঞ্জ সদর উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এত করিমগঞ্জ উপজেলা ২-০ গোলে জয়ী হয়। করিমগঞ্জের পক্ষে কানন ও উস্মিতা গোল দুটি করেন।
পরে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ।

পরে প্রধান অতিথি উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com