শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে বাসায় ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

শামছুল আলম শাহীন
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় বাসায় ঢুকে জয়নব বিবি নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা তার ছেলে স্কুলশিক্ষক দেলোয়ার হোসেন ছুরিকাঘাতে গুরুতর জখম করে। নিহত জয়নব বিবি মৃত আবুল হোসেনের স্ত্রী। সকাল সাড়ে অটটায় হারুয়া এলাকার সওদাগরপাড়ায় এ সন্ত্রাসী ঘটনা ঘটে। পুলিশ এ হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের নাতি স্কুলছাত্র ইমরানকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার তিন মেয়ে দুই ছেলে। তিনি নাতি ইমরানকে নিয়ে মেয়ে জামাই সাবেক সেনাসদস্য শওকতের বাসায় থাকতেন। সকালে তিনি বাসার ভেতরে কাজ করছিলেন। তখন মুখোশধারী তিন যুবক ঘরে ঢুকে কিছু বোঝার আগেই উপর্যুপুরি ছুরিকাঘাত করে ওই নারীর মৃত্যু নিশ্চিত করে খাটের নিচে লাশ লুকিয়ে রাখে। এ সময় বৃদ্ধার ছেলে দেলোয়ার হোসেন বাসায় গেলে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নাতি ইমরানের কান্না ও চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত এলাকাবাসী খবর শুনে ওই বাসায় ভিড় করে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কী কারণে এ হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে হয়েছে কি-না তা-ও দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com