শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে রেলওয়ে পুলিশের হাতে ৪হাজার পিস ইয়াবাসহ এক গৃহশিক্ষক গ্রেফতার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৬৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ৪হাজার পিস ইয়াবাসহ আনিসুর রহমান নামে এক গৃহ শিক্ষক কে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার রাতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর ট্রেনটি ভৈরব রেলওয়ে ষ্টেশনে পৌছলে ট্রেন থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনিছুর রহমান ঢাকার তেজগাঁও থানাধিন কনিপাড়া এলাকার মোঃ আবুল হোসেন বিশ্বাসের ছেলে।

ভৈরব রেলওয়ে থানার ওসি মোঃ ফেরদাউস আহম্মেদ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আটটার দিকে ঢাকাগামী মহানগর ট্রেন থেকে আনিসুর রহমানকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৩হাজার ৯শ ২০পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০হাজার টাকা উদ্ধার করা হয়। সে টিউশনির আড়ালে মাদক ব্যবসা করে আসাছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আটককৃতের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com