শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে নতুন ঘর পেল গোয়ালঘরে ঠাঁই পাওয়া সেই বৃদ্ধা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে বহুল আলোচিত গোয়ালঘরে ঠাঁই পাওয়া ৮১ বছরের বৃদ্ধা মা পেল নতুন ঘর। এ উপলক্ষে গতকাল (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের সেই বৃদ্ধা মায়ের জন্য পুলিশ প্রশাসন ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ আলমের আর্থিক সহযোগীতায় নির্মিত নতুন ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলী, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশনের মহমনসিংহ বিভাগীয় সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ আলম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, এস আই সাইফুল ইসলাম, প্রমূখ।
সূত্রমতে, উপজেলার শাহেদল বড়বাড়ির পাশে সমলা বিবি নামে ৮১ বছরের এক বৃদ্ধা মায়ের ঠাঁই হয়েছিলো গরু রাখার গোয়ালঘরে। সন্তানের অবজ্ঞা,অবেহেলায় খেয়ে না খেয়ে দিনাতিপাত করতেন তিনি। ৪ ছেলে ও ৪ মেয়ের জননী। ছেলেদের সবাই স্বচ্ছল। রয়েছেন স্বামীও। কিন্তু তিনি আরেক স্ত্রী গ্রহণ করায় খোঁজ নেন না তাঁর। গত দু’বছর ধরে গোয়ালঘরে নোংরা পরিবেশের মধ্যে একটি ভাঙা চৌকিতে শুয়ে গোমূত্রের গর্ত, আবর্জনা আর নোংরা পরিবেশে মশার অসহনীয় উৎপাতকে সঙ্গী করে ধুঁকে ধুঁকে মৃত্যুকেই নিয়তি হিসেবে মেনে নিয়েছিলেন এই জনমদুঃখিনী মা।

মেয়ে নূরজাহান বেগম মায়ের দুর্ভোগ আর দুর্দশা সইতে না পেরে স্বামী মানিক মিয়াকে হোসেনপুর থানায় অভিযোগ দিতে পাঠান। অভিযোগ শুনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী সেই মাকে দেখতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান ও অফিসার ফোর্সসহ ছুটে যান উপজেলার শাহেদল বড়বাড়ির পাশের বাড়িতে। স্থানীয় দুই ইউপি সদস্যকে ডেকে আনেন। দুই ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে সমলা বিবিকে ছোট ছেলে নিজাম উদ্দিনের ঘরে তুলে দেন তারা। শমলা বিবির ভরণপোষণের দায়িত্ব নেন দ্বিতীয় ছেলে ইমান উদ্দিনের ব্যবসায়ী ছেলে ওমর ফারুক। হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলী , হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান ও জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ আলমের আর্থিক সহযোগীতায় দুখিনী মায়ের বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রিতি দেওয়া হয়। নতুন ঘর নির্মাণ ছাড়াও এই বৃদ্ধা মায়ের থাকার জন্য যাবতীয় জিনিসপত্রের ব্যবস্থাও করে দেবেন পুলিশ।

এ খবর শুনে নিজের দায়িত্ববোধ থেকে তার বাড়িতে দেখতে গেলেন ইউএনও শেখ মহি উদ্দিন। এ সময় তিনি তাৎক্ষনিক ভাবে ওই বৃদ্ধা মাকে আর্থিক সহায়তা ও বয়স্ক ভাতা কার্ড ও হুইল চেয়ার বিতরণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com