রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে পৃথক অভিযানে ৫৪০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩৪ বার পড়া হয়েছে

গতকাল র‌্যাবের পৃথক অভিযানে মোট ৫৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনসহ মো. কালাম উদ্দিন (২৮), মো. রুবেল (২৩) ও মো. জাকির হোসেন (১৯) নামে তিন যুবক আটক হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এবং কাটাখালি মোড় এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা পৃথক দু’টি অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

গ্রেফতারকৃত ৩ যুবকের মধ্যে মো. কালাম উদ্দিন কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মো. তারা মিয়ার ছেলে, মো. রুবেল একই এলাকার মো. রইস উদ্দিনের ছেলে এবং মো. জাকির হোসেন সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের একঢাকা ভূঞা বাড়ীর মো. বাদল মন্ডলের ছেলে। তবে জাকির হোসেন কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান গ্রেফতারের বিষয়টির সত্যতা জানিয়েছে।

কাটাখালি মোড় এলাকা থেকে মো. কালাম উদ্দিন ও মো. রুবেলকে একশ’ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির সাড়ে পাঁচ হাজার টাকাসহ আটক করা হয়। এছাড়া বত্রিশ এলাকা থেকে ৪৪০ পিস ইয়াবাসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া তিনজনই ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com