শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে হতদরিদ্র ৯০ বছরের বৃদ্ধার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে অসহায় হতদরিদ্র ৯০ বছরের কমলা বিবি নামে এক বৃদ্ধার ভাগ্যে জোটেনি আজও বয়স্ক ভাতা। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন তিনি। অর্থাভাবে পাচ্ছে না সু-চিকিৎসা। অদ্যবধি সরকারের দেওয়ার বিধাব ভাতা,বয়স্ক ভাতা, ভিজিডি ও ভিজিএফের চালসহ কোন সুযোগ সুবিধাই ভোগ করতে পারেনি ওই বৃদ্ধা। এমন কি জাতীয় পরিচয় পত্রেও ওঠেনি তার নাম। বিবেকবান মানুষের কাছে প্রশ্ন বয়স্ক ভাতাসহ সকল নাগরিক সুবিধার জন্য আর কতকাল অপেক্ষা করতে হবে তাকে ?

জানাযায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আনুহা গ্রামের দেনু মুন্সির বাড়ির আব্দুল জব্বারের স্ত্রী কমলা বিবি দীর্ঘদিন অসুস্থ হয়ে বিচানায় পড়ে আছেন। অর্থাভাবে করতে পাচ্ছে না সু-চিকিৎসা। ২ ছেলে ও ৩ মেয়ের জননী তিনি। স্বামী ও ছেলেরা কেউ বেঁচে নেই তার। দীর্ঘদিন ধরে এক মাত্র আশ্রয়স্থল মেয়ে রহিলা খাতুনের ভাঙ্গা ঘরে বসবাস করে খেয়ে না খেয়ে বেঁেচ আছেন তিনি। নোংরা পরিবেশের মধ্যে একটি ভাঙা চৌকিতে ধুঁকে ধুঁকে মৃত্যুকেই নিয়তি হিসেবে মেনে নিয়েছেন ওই বৃদ্ধা। মেয়ে রহিলা খাতুনও অসহায় অবলা বিধাব নারী। রহিলা খাতুনে সংসারে নেই কোন উপার্জনক্ষম লোক। নেই ছেলে সন্তান, স্বামী আবুল হাসেন সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করার পর থেকে বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন রহিলা খাতুন। স্থানীয় চেয়ারম্যান মেম্বারের দোয়ারে বারংবার ঘুরেও পায়নি কোন সহযোগীতা। এ যেন দেখার কেউ নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com