বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হাতের নাগালে আসছে আইফোনের দাম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৬১৩ বার পড়া হয়েছে

অনেকে মনে করেন আইফোন মানেই বিলাসী ফোন। ধারণাটা নিছক নয়। সত্যিই তাই। বাজারের অন্যসব ফোনের তুলনায় অ্যাপলের আইফোনের দাম আকাশচুম্বী। এবার বুঝি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসছে আইফোন। ২০২০ সালে বাজারে আসছে আইফোন এস ই টু। এই ফোনের দাম হবে সাশ্রয়ী। সম্প্রতি অ্যাপল সমীক্ষক মিং চি কুও এই খবর প্রকাশ করেছেন।

আইফোন এসই টু থেকে ফেস আইডি এর মতো প্রিমিয়াম ফিচার বাদ যাবে। পরিবর্তে এই ফোনে থাকবে পুরনো টাচ আইডি। ফেস আইডি না থাকার কারণে ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। আইফোন এসইতে ৪ ইঞ্চির ডিসপ্লে ছিল। তবে আইফান এসই টুতে থাকতে পারে তুলনামূলক বড় ৪.৭ ইঞ্চির এলইডি ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের নিচে হোম বাটনে টাচ আইডি থাকবে।

এই ফোনে থাকবে লেটেস্ট এ ১৩ বায়োনিক চিপ। ফোনটি ৩ জিবি র‌্যামে বাজারে আসার কথা রয়েছে। অ্যাপল পরিকল্পনা করেছে ২০২০ সালে দাম কমিয়ে ফোনটি সারা বিশ্বে ৩ থেকে ৪ কোটি ইউনিট বিক্রি করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com