শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

আইনজীবীদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে: রাষ্ট্রপতি

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৫৭০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতীয় সংসদে আইনজীবীর সংখ্যা অনেক কমে গেছে। এ সংখ্যা দিন দিনই হ্রাস পাচ্ছে। এক সময় উপজেলা পরিষদ, পৌরসভা এমনকি ইউনিয়ন পরিষদেও আইনজীবীদের প্রাধান্য ছিল। এখন নেই। কিন্তু কেন নেই। এটা কি জনগণের সাথে তাদের দূরত্বের কারণে হচ্ছে। যদি এমনটিই হয়ে থাকে, তাহলে এটা অনুসন্ধান করে আইনজীবীদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, মানুষের সেবার মনোভাব নিয়ে আইনজীবীদের কাজ করতে হবে। রাষ্ট্রপতি তার অতীতের কথা উল্লেখ করে বলেন, আমি নিজেও এই বারে প্র্যাকটিস করেছি। কখনো কাউকে প্রেসার দিয়ে বা কায়দা-কানুন করে বিপদে ফেলে টাকা নিইনি। তিনি কিশোরগঞ্জ বারে কল্যাণ তহবিলের নামে ওকালতনামার অতিরিক্ত ফি কমানোর আহ্বান জানান। এছাড়া আইনজীবী বা তার কোন আত্মীয়-স্বজনের নামে মামলা হলে প্রতিপক্ষের হয়ে কোন আইনজীবী মামলা লড়তে চায় না, এটাও বদলাতে হবে বলে উল্লেখ করেন। জনগণের আস্থা থাকলে আইনজীবী সমাজ দেশের চিত্র বদলে দিতে পারেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আফজাল হোসেন এমপি, নূর মোহাম্মদ এমপি, জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল আলম শহীদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com