বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

মৌসুমীকে সম্মান করে সরে দাঁড়ালেন শাকিব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৮৫৪ বার পড়া হয়েছে

এফডিসি প্রাঙ্গণে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে আবারো অংশ নেবে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। অন্যদিকে প্রথমবারের মতো সভাপতি পদে নির্বাচন করবেন চিত্রনায়িকা মৌসুমী। এদিকে মৌসুমীর প্যানেলে সাধারণ সম্পাদক পদে লড়তে যাচ্ছেন ডিএ তায়েব। এমনটাই নিশ্চিত করেন তারা।

শিল্পী সমিতির ইতিহাসে এর আগে কোনো নারী অভিনয়শিল্পী সভাপতি প্রার্থী হননি। এবার যেন নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন মৌসুমী। অন্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন জায়েদ থাকবেন। শুরুতে জানা যায়, শাকিব খান সভাপতি পদে নির্বাচন করবেন এবার এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন তায়েব।

তবে জানা গেছে, মৌসুমী নির্বাচন করছেন বলে এবার নির্বাচনে অংশ নেবেন না তিনি। মৌসুমী-তায়েব প্যানেলের জন্য শুভেচ্ছা জানান শাকিব খান।

এ প্রসঙ্গে তায়েব বলেন, ‘মৌসুমী আপার সম্মানে শাকিব খান এবার নির্বাচন করছেন না। শাকিব ভাই আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে মৌসুমী আপার সঙ্গে নির্বাচন করাটা আমার জন্য ভালো একটি অভিজ্ঞতা হবে আশা করি। আশা করছি সুষ্ঠু একটি নির্বাচন হতে যাচ্ছে।’

‘বুধবার রাতে মৌসুমীর বাসায় এ বিষয়ে মিটিং করেছি। চলচ্চিত্রের আলোকিত মুখ, স্টার, সুপারস্টার যারা তারা প্রত্যেকেই আমাদের দুজনকে সমর্থন দিয়েছেন।’-বলছিলেন ডি এ তায়েব।

উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু নানা কারণে এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com