মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

সিরাজগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫৭৯ বার পড়া হয়েছে

বেতন বৈষম্য দুর কর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কর এই স্লোগানকে সামনে রেখে সহকারি শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন প্রদান, শতভাগ পদোন্নতী সহ পদোন্নতী প্রাপ্ত প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান এবং প্রাথমিক শিক্ষকদের নন ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষনা করে শিক্ষকদের জন্য অর্জিত ছুটির বিধান প্রণয়ন করা এই তিন দফা দাবী আদায়ের লক্ষে সিরাজগঞ্জে মানববন্ধন কমসূচী পালন করেছে প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ।

রবিবার সকাল ১১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট ভবনের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কমসূচি চলাকালে বক্তারা বলেন, অনেক প্রতিকুলতার মধ্যেও আমরা পাঠদান সহ শিক্ষার প্রথম ধাপ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি তাই শিক্ষকদের নায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান তারা।

পরে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়। সময় বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ জেলা শাখার সভাপতি আশিষ কুমার, সাধারন সম্পাদক কেএম সানোয়ার হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক একেএম মাসুদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রধান সমন্বয়ক আবুহাসেম সমন্বয়ক মুহিদুল লিটন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com