শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

‘খেলা বন্ধ’ ঘোষণার পর যা বলল বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৫৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন সাকিব। এতে শঙ্কায় পড়েছে আসন্ন ভারত সফর ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। মিরপুরে বিসিবির একাডেমি মাঠে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব-তামিম-মুশফিক-মাহমুউল্লাহসহ অন্যান্য ক্রিকেটাররা।

এ দিকে খেলোয়াড়দের এই আন্দোলনের মুখে তাদের দাবি বিবেচনার করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বিষয়টা মিডিয়ার মাধ্যমে জেনেছি। দ্রুত আলোচনার মাধ্যমে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত দেবো।’

নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘খেলোয়াড়রা বোর্ডেরই একটা অংশ। তাদের যে দাবি আছে তা আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত দেবো।’

বিকেলে বেতন-ভাতাসহ নানা অসংগতি নিয়ে বোর্ডের ওপর অসন্তোষ প্রকাশ করে দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। অনুর্ধ্ব ১৯ ছাড়া বাকি সব ধরণের ক্রিকেট এর আওতায় থাকবে। এতে শঙ্কায় পড়েছে আসন্ন ভারত সফর ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)।

মিরপুরে বিসিবির একাডেমি মাঠে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব-তামিম-মুশফিক-মাহমুউল্লাহসহ অন্যান্য ক্রিকেটাররা। জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যূতে ধর্মঘট করছেন তারা।

ঘরোয়া ক্রিকেটে মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ ধফা দাবি উত্থাপণ করেন ক্রিকেটাররা। সম্মেলনের শেষের দিকে সাকিব বলেন, ‘যে দাবিগুলো করা হয়েছে, তা না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে।’

নিজেদের এই আন্দোলনে নার‌ী ক্রিকেটারদেরও স্বাগত জানিয়ে সাকিব বলেন, ‘অনেকটা আনসার্টেইন সময়ে এই সম্মেলনটা ডাকা হয়েছে। এ জন্য নার‌ী ক্রিকেটারদের আমরা আমন্ত্রণ জানাতে পারিনি। তবে তারা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com