শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সাংবাদিক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৫৭৯ বার পড়া হয়েছে

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় দি নিউ নেশনের খুলনা ব্যুরো প্রধান মুনীর উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকালে এই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সাংবাদিক মুনীর উদ্দিন আহমেদ খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

মুনীর উদ্দিনের সহকর্মীরা জানান, গত রবিবার রাতে মুনীর উদ্দিনকে নগরীর দোলখোলা এলাকার নিজ বাড়ি থেকে আটক করে খুলনা থানা পুলিশ। এরপর সোমবার দুপুরে তার বিরুদ্ধে খুলনা থানার এসআই মো. শরিফুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, ভোলার সাম্প্রতিক ঘটনা নিয়ে মুনীর উদ্দিন ফেসবুকে উস্কানিমূলক একাধিক পোস্ট দিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন সময় ফেসবুকে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট দিয়েছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com