রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে সাবেক আইজিপি’র উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৭১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ও বর্তমান এমপি (কটিয়াদী-পাকুন্দিয়া আসন) নূর মোহাম্মদের উপস্থিতিতে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে। এবারের দিবসের স্লোগান ছিল পুলিশই জনতা, জনতাই পুলিশ।

আজ শনিবার (২৬ অক্টোবর) এ উপলক্ষে সকালে জেলা পুলিশ অফিসের সামনে থেকে কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের সভাপতি এড. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ আসনের এমপি ও পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নাতপ্রাপ্ত) মো. নাজমুল ইসলাম সোপান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু প্রমূখ।

আলোচনা সভা শেষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স এ প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com