শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৪৫৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি রেস্টুরেন্ট, একটি মিষ্টির দোকান ও একটি ডিপার্টমেন্টাল স্টোরসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা এবং উম্মে হাফছা নাদিয়া এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে খাওয়া-দাওয়া রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, ময়নামতি হোটেলকে ১০ হাজার টাকা এবং গৌর গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং এর অংশ হিসাবে শহরের গৌরাঙ্গবাজার এলাকায়ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তখন দুইটি রেস্টুরেন্ট, একটি মিষ্টির দোকান ও একটি ডিপার্টমেন্টাল স্টোরসহ আরও চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স রাখায় হামিদা ডিপার্টমেন্টাল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে জেলা প্রশাসন এর উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত সূত্র।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com