রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্র মুন্না হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন

শরফ উদ্দিন হোসাইন জীবন
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৫২৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেদল ডিএস দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র উবায়দুল্লাহ মুন্নার নির্মম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করেন। এসময় মুন্নার হত্যাকারীদের বিচারের দাবী জানান বক্তারা।

উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৫ অক্টোবর দুপুরে মাদ্রসায় যেতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মুন্না। এ ব্যাপারে হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। পরে নিখোঁজের ২২দিন পর পাশের গ্রামের দড়িয়াবাজ জামাল হাজির বাড়ির পাশে জঙ্গলের নালা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
এ ব্যাপারে নিহতের ভাই এনামুল ইসলাম আহাদ বাদী হয়ে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আবুবক্কর সিদ্দিক বাচ্চুকে প্রধান আসামী করে তাঁর তিন ছেলে মো: সোহেল মিয়া, মো: নাঈম মিয়া, ও মো:শাহীন মিয়া সহ চার জনের নামে মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতেই ইউপি সদস্য বাচ্চুকে আটক করে জেল-হাজতে প্রেরণ করে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন সাহেদল ডিএস মাদ্রাসার সুপার মাসুম বিল্লাহ, জেলা পরিষদের সদস্য মাসুদ আলম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com