রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

খোলা চিঠি : তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির নিয়োগ কমিশন গঠন করা হোক

জমাতুল ইসলাম পরাগ
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ১০১৫ বার পড়া হয়েছে

গত ২৪ অক্টোবর ২০১৯ইং তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক প্রকাশিত এক পরিপত্রে জাননো হয় যে, এখন থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণী অর্থাৎ (১৩ থেকে ২০ গ্রেডের) সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষাগ্রহণ প্রভৃতিসহ নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম নিজ নিজ অধিদপ্তর বা মন্ত্রণালয়কে নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে।

এতদিন সেসব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ বিভিন্নি সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে দিয়ে সম্পাদন করা হতো। কিন্তু সরকার কেন বা কোন যুক্তিতে সেই প্রথা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে, তা সেই পরিপত্রে উল্লেখ করেনি। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এমন সিদ্ধান্ত বাস্তব প্রেক্ষাপটে কতটা স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে, তা নিয়ে চাকরিপ্রত্যাশীদের মধ্যে এখনই প্রশ্ন উঠেছে। অতীতের বেসরকারি স্কুল-কলেজের নিয়োগ প্রক্রিয়া নিজেদের অধীনে পরিচালিত হওয়ার ক্ষেত্রে দেখা গেছে, পরীক্ষায় কৃতকার্য হওয়ার চেয়ে কোন প্রার্থী উক্ত প্রতিষ্ঠানকে কত বেশি টাকা দিতে পারবে, তার ভিত্তিতে নির্ধারণ হতো প্রার্থীর মেধাক্রম বা মেধামান। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন জঘন্য দুর্বৃত্তায়ন থেকে চাকরি প্রত্যাশীদের মুক্তি দিতে দেরিতে হলেও বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ-কে নিয়োগ সুপারিশের দায়িত্ব দিয়ে সরকার একটি সুচিন্তিত উদ্যোগ নিয়েছে।

এখন বর্তমান পরিপত্র অনুযায়ী নিয়োগদাতা প্রতিষ্ঠান যদি নিজেরাই নিজেদের পরীক্ষাগ্রহণ, প্রশ্নপ্রণয়ন পদ্ধতির সাথে যুক্ত হয়, তখন সেই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতির মতো ঘটনা ঘটবে কি না, তাও সরকারকে খতিয়ে দেখতে হবে। সম্প্রতি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার অভিন্ন মানবণ্টনের প্রশ্ন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু সকল সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার একই সিলেবাস হবে, তবে কেন একটি এক ও অভিন্ন নিয়োগ কমিশন গঠন সম্ভব নয়? পিএসসি কিংবা এনটিআরসি-র মতো একটি অভিন্ন কমিশনের হাতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার আয়োজন, খাতা মূল্যায়ন, সুপারিশ করার ক্ষমতা অর্পণ করার ক্ষমতা দিয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ কমিশন গঠন করা কি খুব বেশি অযৌক্তিক হবে? এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

 

লিখেছেন

জমাতুল ইসলাম পরাগ
নগুয়া, হোসেনপুর রোড, কিশোরগঞ্জ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com