শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে যক্ষা রোগ নিয়ন্ত্রণ ওপিনিয়ন লিডার ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৪৭০ বার পড়া হয়েছে

ভৈরবে যক্ষা রোগ নিয়ন্ত্রণ ওপিনিয়ন লিডার ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমিয়েন ফাউন্ডেশন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে আজ সোমার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষন প্রদান করেন ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ( অবঃ ) মগল মিয়া ।

এ সময় প্রশিক্ষকরা বলেন, শুধু কাশি হলেই যক্ষা রোগ হয়েছে এমন নয়। ২ সপ্তাহের অধিক কাশি হলে রোগীকে নিকটস্থ যে কোন হাসপাতালে নিয়ে যক্ষা রোগের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা করাতে হবে। যক্ষা রোগের ঔষধ বিনামূল্যে দেয়া হয় এবং চিকিৎসায় যক্ষা ভালো হয় । এছাড়া তারা আরো বলেন, যক্ষা রোগ হলে শরীরে কিছু উপসর্গ দেখা দিবে । এতে যক্ষা রোগের লক্ষণ ধরা পড়বে। আবার কোন ক্ষেত্রে এন্টিবায়োটিক ব্যবহার করে যদি শরীরের ঘাঁ না শুকায় সেক্ষেত্রে যক্ষা রোগের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে ।

প্রশিক্ষণে বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রসা শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষক অংশ নেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com