জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী চারুদ্বীপ বটমূলে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা তাদের একজন সহপাঠীর গায়ে হলুদের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচ এবং ফোকলোর বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হাবিবা আক্তার দিপুর গায়ে হলুদ সন্ধ্যা আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় চারুদ্বীপ বটমূলে অনুষ্ঠিত হয়।
বটমূল চত্ত্বরে গ্রামীন আবহ তৈরি করে উক্ত আয়োজন করে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা।এতে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মোস্তফা,সহকারী অধ্যাপক মেহেদী উল্লাহ।আরো উপস্থিত ছিলেন গ্রীন ক্যাম্পাসের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সাকিব আহমেদ এবং উদীচি জাককানইবি শাখার সহ-সভাপতি রেজাউল করিম রাতুল।এছাড়াও কনেকে শুভেচ্ছা জানান চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দ্রাবিড় সৈকত এবং গ্রীন ক্যাম্পাসের সভাপতি(ভারপ্রাপ্ত) আশরাফ শুভ।
মূলত বটবৃক্ষকে কেন্দ্র করেই এই আয়োজন। সোনালী অতীতের বহু ঘটনার সাক্ষী এই বটবৃক্ষ নতুন করে আরো একটি ঘটনার সাক্ষী হলো এবং ভবিষ্যতেও হবে এমন আশা করছেন উৎসবে আসা শিক্ষার্থীরা।