শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৩০ পিস ইয়াবাসহ ১জন আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৬৮৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৩০ পিস ইয়াবাসহ মো: সরাজ ভুইয়া (৩৫) নামে ১জনকে আটক করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের সহশ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে এই যুবককে আটক করেন। আটক হওয়া মো: সরাজ ভুইয়া কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের পশ্চিম সহশ্রাম গ্রামের মৃত আফতাব উদ্দিন ভুইয়ার ছেলে। সে একজন ইয়াবা ব্যবসায়ী।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এএসপি সমীর সরকার জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে কটিয়াদী উপজেলার সহশ্রাম বাজার এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ মো: সরাজ ভুইয়াকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনায় আটক হওয়া মো: সরাজ ভুইয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com