বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ভৈরবে নানা আয়োজনের মধ্য দিয়ে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৭১৬ বার পড়া হয়েছে

আলোচনাসভা, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও র‌্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ভৈরবে মোহনা টিভির ১০বর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে সোমবার সকালে ভৈরব প্রেস ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজলের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মোঃ সায়দুল্লাহ মিয়া । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব প্রেসক্লাব সাবেক সভাপতি শামসুজ্জামান বাচ্চু, ভৈরব সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার সুমন মোল্লা, ভৈরব থানার ওসি ( তদন্ত) বাহালুল খান বাহার, হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান প্রমূখ ।

আলোচনাসভা শেষে অতিথিরা কেক কেটে জন্মবার্ষিকীতে মোহনা টিভির দীর্ঘ সাফল্য কামনা করে বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনের অনুরোধ জানান । পরে একটি বর্ণঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয় । অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশন ও কালের কন্ঠের প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com