রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ৩৮০ পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৫৮৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা হতে  ৩৮০ পিস ইয়াবাসহ নূর জাহান বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম কিশোরগঞ্জ শহরের বত্রিশ জেলা স্মরণী মোড় এলাকা থেকে তাকে আটক করে। আটকৃত নূর জাহান বেগম কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার নরপতি মঠখোলা গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এএসপি সমীর সরকার জানান, সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টা ৫ মিনিটে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ জেলা স্মরণী মোড় এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে। এসময় ৩৮০ পিস ইয়াবাসহ নূর জাহান বেগম নামে এক নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই নারী ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com