সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

কিশোরগঞ্জে ৩৮০ পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৬০৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা হতে  ৩৮০ পিস ইয়াবাসহ নূর জাহান বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম কিশোরগঞ্জ শহরের বত্রিশ জেলা স্মরণী মোড় এলাকা থেকে তাকে আটক করে। আটকৃত নূর জাহান বেগম কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার নরপতি মঠখোলা গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এএসপি সমীর সরকার জানান, সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টা ৫ মিনিটে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ জেলা স্মরণী মোড় এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে। এসময় ৩৮০ পিস ইয়াবাসহ নূর জাহান বেগম নামে এক নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই নারী ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com