শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোসেনপুরে ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর চেষ্টা, শিক্ষকের ১ বছরের কারাদন্ড

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৭২৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে ৩ জন ভূয়া পরীক্ষার্থী দিয়ে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দেওয়ানোর দায়ে আবুল বাশার (৪৬) নামে এক মাদ্রাসার শিক্ষকের ১ বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৩ ভূয়া পরীক্ষার্থীকে এক বছরের জন্য ছাত্রত্ব থেকে বহিস্কার করা হয়। গত রোববার (১৭ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আবুল বাশার পিতলগঞ্জ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক। এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানায়ায়, উপজেলার পিতলগঞ্জ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থী পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করেন। ওই মাদ্রাসাটি জাতীয় করনের আশায় ভালো রেজাল্ট দেখিয়ে প্রশাসনের সু-দৃষ্টি পেতে মীম আক্তার, পলি আক্তার ও শাহ পরান নামের ৩ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র দিয়ে পাশের পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ভূয়া পরীক্ষার্থী সাজিয়ে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে বিষয়টি তাঁর নজরে আসলে ৩ ভূয়া পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে তাদের এক বছরের জন্য ছাত্রত্ব থেকে বহিস্কার করা হয়।

তাছাড়া, এহেন ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত পিতলগঞ্জ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল বাশারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করেন। অন্যদিকে, ওই মাদ্রাসার প্রধানসহ অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com